পুঁজিবাজারে তালিকাভুক্ত স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স ও হাইডেলবার্গ সিমেন্ট নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের ডিভিডেন্ড বিইএফটিএন মাধ্যমে ০৪ আগস্ট বিনিয়োগকারীদের হিসাবে পাঠিয়েছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফেডারেল ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১৩ শতাংশ নগদ এবং হাইডেলবার্গ সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস