
পাবনার চাটমোহর রেলস্টেশনের পাশে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
চাটমোহর রেলওয়ে স্টেশনের মাস্টার মহিউল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের দুটি বগি চাটমোহর স্টেশনের পূর্বপাশে লাইনচ্যুত হয়। খবর পেয়ে পাকশি থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।
সানবিডি/ঢাকা/আহো