
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে লিখন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
বন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, দুপুরের দিকে শান্তিনগর এলাকায় চোর সন্দেহে স্থানীয়রা লিখনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো