
আশুলিয়ায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয়ের নারী নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে জামগড়ার ছয়তলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে মডেল থানা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল ওই নারী। এসময় দ্রুত গতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্থানীয়দের খবরে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহত ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
প্রাথমিকভাবে নিহত ওই নারীর হাতে শাখা পরিহিত দেখে সে হিন্দু সম্প্রদায়ের ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো