
বাস-মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণের পর বিভিন্ন রুটের ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিআরটিএ’র ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
বিআরটিএ’র উপ-পরিচালক সুব্রত কুমার দেবনাথ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লায় চলাচলকারী ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। সে মোতাবেক সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) থেকে প্রাপ্ত দূরত্ব এবং সওজ, বিআইডব্লিউটিসি ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত সেতুর টোল বা ফেরি ভাড়ার তালিকা অনুসরণ করে যাত্রীপ্রতি ভাড়ার চার্ট প্রস্তুত করা হয়েছে। তালিকা দেখতে লিংকে (http://www.brta.gov.bd/) ক্লিক করুন।
বিআরটিএ আরও জানিয়েছে, ভাড়ার পরিমাণ কম-বেশির ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণসহ এ দপ্তরে যোগাযোগ করা হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। এ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাস-মিনিবাসের আসন কমিয়ে আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করলে সে ক্ষেত্রে বিআরটএ কর্তৃক আনুপাতিক হারে ভাড়া বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট জিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করে সরকার। অকটেন ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
এম জি