সমাপ্ত হিসাব বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের লভ্যাংশ ও শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) বাড়লেও কমেছে শেয়ার প্রতি আয় (ইপিএস)। সমাপ্ত বছরে কোম্পানিটির লভ্যাংশ বেড়েছে ২০ শতাংশ, এনএভি বেড়েছে ৩ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে, শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ৫ দশমিক ৬৫ শতাংশ।
সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এছাড়া শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৩৪ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ২৬ টাকা।
২০১৪ সালের কোম্পানিটি লভ্যাংশ দিয়েছিল ১০ শতাংশ। এর পুরোটাই নগদ লভ্যাংশ। এছাড়া শেয়ার প্রতি আয় করেছিল ৩ টাকা ৫৪ পয়সা ও এনএভি ছিল ২৫ টাকা ১৪ পয়সা।
উল্লেখ্য, এই কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।