
চলে গেলেন না ফেরার দেশে "ভাত দে হারামজাদা, তা না হলে মানচেত্র খাব" কবিতার কবি রফিক আজাদ। শনিবার দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান ৭৪ বছর বয়সী এই কবি।
কবি রফিক আজাদের দাফন সোমবার (১৪ মার্চ) তার ছেলে অভিন্ন আজাদ দেশে ফিরলে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কবির ভাতিজি ড. নীরু শামসুন্নাহার।
তিনি আরও জানান, কবির মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রথমে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে।
সেখান থেকে বাংলা একাডেমিতে নেওয়ার পর ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানান ড. নীরু শামসুন্নাহার।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এর আগে তিনি গত ফেব্রুয়ারি থেকে ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস