
মালয়েশিয়া ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এর যৌথ চিকিৎসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিন এর বলরুমে মালয়েশিয়া ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল যৌথভাবে এক দিনের চিকিৎসা এ সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিন ব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশান (বিএমএ) এর মহাসচিব প্রফেসর ডা: মো: ইকবাল আরসালান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট অব ঈধৎড়াধংফরপঁষধ এর পরিচালক প্রফেসর ডা: আবু আজম, মালয়েশিয়া ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী দাতো ডা: মো: আজহারি ইয়াকুব এবং নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ান হাইকমিশন বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি নুরফিজা ওহি।
সানবিডি/ঢাকা/এসএস