
শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুর ছেড়ে থাইল্যান্ডে গেছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) ভারতের এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১১ আগস্টই সিঙ্গাপুরে অবস্থান করার শেষ দিন ছিল গোতাবায়ার। ফলে বাধ্য হয়ে নতুন গন্তব্য থাইল্যান্ডে গেছেন।
এর আগে গতকাল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা গোতাবায়াকে তার দেশে প্রবেশের সুযোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রীলংকার বর্তমান সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনায় গোতাবায়া রাজাপাকসেকে থাইল্যান্ডে আসার সুযোগ দেওয়া হয়েছে। তাকে শর্ত দেওয়া হয়েছে, থাইল্যান্ডে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবেন না। একটি দেশে স্থায়ী রাজনৈতিক আশ্রয় পাওয়ার আগ পর্যন্ত গোতাবায়া থাইল্যান্ডে থাকবেন।
অর্থনৈতিক সংকটের জেরে তীব্র বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। সেখান থেকে তিনি সিঙ্গাপুর যান।
এম জি