
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (১২ আগস্ট) ডিএমপি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোর ৬টা থেকে শুক্রবার (১২ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৯৮৬ পিস ইয়াবা, ১৪১ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, পাঁচ বোতল ফেনসিডিল ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।
এম জি