
বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার যে পরিকল্পনা করেছিল মালয়েশিয়া তা ‘বন্ধ’ করা হয়েছে। আজ শনিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি আহমাদ জাহিদ হামিদি। গতকাল শুক্রবার মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি জানান, মন্ত্রিসভা নতুন বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের এক খবরে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, জি-টু-জি প্লাস (সরকার থেকে সরকার) প্রক্রিয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যে দুই দেশের সঙ্গে সমঝোতা সই হয়। বাংলাদেশ থেকে আগামী ৩ বছরে পর্যায়ক্রমে ১৫ লাখ শ্রমিক নেওয়ার কথা ছিল মালয়েশিয়ার। কিন্তু এ চুক্তির প্রায় দেড় মাস পরই দেশটির পক্ষ থেকে শ্রমিক না নেওয়ার কথা জানানো হলো।
সানবিডি/ঢাকা/আহো