
রাজধানীতে অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (১৩ আগস্ট) ডিএমপি সূত্র এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১২ আগস্ট) সকাল ৬টা থেকে শনিবার (১৩ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৯৫২ পিস ইয়াবা, ৯২ গ্রাম ৪৬ পুরিয়া হেরোইন, ৬৫ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল, ৫ বোতল দেশিমদ ও ১৫ বোতল বিদেশিমদ ইনজেকশন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯ টি মামলা রুজু হয়েছে।
এম জি