
নওগাঁ’র ধামইরহাট উপজেলায় ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দু’টি ট্রাক ভাঙ্গচুর করেছে। তাদের নিবৃত্ত করতে গিয়ে ধামুইরহাট এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল শনিবার দুপুরে ধামইরহাট- জয়পুরহাট সড়কে উপজেলার চকময়রাম নামকস্থানে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় ঘটনার সময় জয়পুরহাট থেকে একটি পাথরবোঝাই ট্রাক ধামইরহাটের দিকে আসার পথে ঘটনাস্থলে চকময়রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনির ছাত্র স্বাধীনকে পিছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এতে বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং স্থানীয় জনগন ঘটনাস্থলে ঐ ট্রাকসহ দু’টি ট্রাকে ভাঙ্গচুর এবং অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় বিক্ষুব্ধদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। উত্তেজিত জনতা ও শিক্ষার্থীদের হামলায় ধামইরহাট থানার এসআই হযরতসহ মোট ৫ পুলিশ সদস্য আহত হয়।
সানবিডি/ঢাকা/আহো