
নওগাঁর সাপাহারে গভীর নলকুপের ফিউজ তোলার সময় বিদ্যুতায়িত হয়ে আবুল কাশেম(৪৫)নামের একজন ইলেক্ট্রিশিায়ানের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমুলডাঙ্গা রামাশ্রম গ্রামের অদুরে মাঠের মধ্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের স্থাপিত একটি গভীর নলকুপে বিদ্যুতের মেইন লাইনের ফিউজ পড়ে যায়।
শনিবার দুপুরে ঐ গভীর নলকুপের দায়িত্বে নিয়োজিত অপারেটর আবুল কাশেম নামের ওই ইলেক্ট্রিশিায়ানকে ফিউজ তোলার জন্য নিযুক্ত করে। এ সময় অসাবধানতা বশত শরীরে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আবুল কাশেমের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত ইলেক্ট্রিশিায়ান আবুল কাশেম উপজেলার জবাই গ্রামের ফাগুরুদ্দীনের পুত্র বলে জানাগেছে।
সানবিডি/ঢাকা/আহো