
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের পৌনে দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ারের। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১২টা ১৭ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ৭ লাখ ৩২ হাজার ৭০৪টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ১২ টাকা ২ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা ১ পয়সা।
প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কেয়া কসমেটিকস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।