
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামীকাল ১৪ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় এ সভা হবে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২২০ শতাংশ লভ্যাংশ দেয়। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪৭ টাকা ৩৩ পয়সা । আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৪৪ টাকা ৬৬ পয়সা।
এই কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।