
শায়খ আহমাদুল্লাহ’র বাবা মো. দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত নয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শায়খ আহমাদুল্লাহ নিজেই। তার ভেরিফাইন ফেসবুক পেইজে দেওয়া এক স্টাট্যাসে তিনি এ তথ্য জানান।
তার বাবা দেলোয়ার হোসেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।
বাবার মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এর আগে গত ১৪ আগস্ট শায়খ আহমাদুল্লাহ’র বাবাকে মুমূর্ষু অবস্থায় আইসিউতে ভর্তি করা হয়।
আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশের আলোচিত একজন ইসলামি ব্যক্তিত্ব। তার উদার ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে আশার আলো দেখাচ্ছে। এছাড়া টেলিভিশন, ফেসবুক ও ইউটিউবে তার তথ্যনির্ভর ও গবেষণাধর্মী আলোচনা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। তিনি ইসলামের আলোকে সমসাময়িক নানা সমস্যার বিশ্লেষণ করে থাকেন। ইতিবাচক ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে বিশুদ্ধ ও মার্জিত ভাষায় উপস্থাপিত তার আলোচনায় অসংখ্য শ্রোতা ও দর্শক উপকৃত হচ্ছেন।
এএ