
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বারীগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচতলা ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মতলব দক্ষিণের পুটিয়া গ্রামের ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে লিটন পাঠান (৪৫) ও হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে রাসেল প্রধান (২৮)।
আবুল বাশার মোল্লার স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘সকালে বাড়ির কাজ দেখতে এসে শ্রমিকদের সেপটিক ট্যাংকের ভেতরে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।’
চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই দুই শ্রমিক ভবনটিতে কাজে করছিল। সকালে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।’
এম জি