
নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়ে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক। মঙ্গলবার (১৬ আগস্ট) ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে সব ধরনের শিক্ষামূলক কার্যক্রম থেকে আগামী এক বছরের জন্য অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে বিভাগের অ্যাকাডেমিক কমিটি।
শুক্রবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবপ্রশাদ দাঁ।
বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন ওই শিক্ষক। এসময় ভুক্তভোগী ছাত্রী এনামুল হকের কথোপকথন রেকর্ড করেন। পরে যৌন নিপীড়নের অভিযোগ এনে বিভাগীয় চেয়ারপারসন বরাবর একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায়। অ্যাকাডেমিক কমিটির সভায় এনামুল হক তার অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলেও জানা যায়।
এম জি