ঢাকার কেরানীগঞ্জে বিসিক শিল্পনগরীর প্রাইম প্যাকেজিং কোম্পানির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তাদের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাত ২টা ২০মিনিটে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
এর আগে এরশাদ হোসেন জানান, ‘শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।’
এনজে