ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে ফান্ডটির ইউনিট দর কমেছে ৩ দশমিক ১৩ শতাংশ। ফান্ডটি সর্বমোট ১ কোটি ৩৪ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৪ লাখ ৯০ হাজার ৬৬৭ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ‘রিলায়েন্স ওয়ান’ দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ২ দশমিক ৬১ শতাংশ। ফান্ডটি সর্বমোট ২৮ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ লাখ ৩৯ হাজার ৩৩৩ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে ২ দশমিক ৫০ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৯ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ লাখ ৬৬৭ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ২.২৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৬৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১.৫৯ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১.৫৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১.৩৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৩৩ শতাংশ এবং ডমিনেজ স্টিলের শেয়ার দর ১.২৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস