ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আজ। এইদিন বিকেল সাড়ে ৩টায় এ সভা হবে। সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, বৈঠকে ব্যাংকটির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভায় আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দেয়। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
আলোচিত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি আয় করে ১ টাকা ৫৮ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয় ২০ টাকা ২৯ পয়সা।
এই ব্যাংকটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।