
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। এম এ সবুর নামের এই উদ্যোক্তা ১ লাখ ৫০ হাজার শেয়ার কিনবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে শেয়ার কিনতে পারবেন।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্য ২০ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস।
ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫ টাকা ৪৯ পয়সা। ব্যাংকটি আজ এখন পর্যন্ত সর্বশেষ শেয়ার লেনদেন করে ২০ টাকা ৭০ পয়সা দরে। এছাড়া এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৬ সালে।
সানবিডি/ঢাকা/আহো