
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার বেপারী পাড়ায় কয়েকটি বসত বাড়িতে আগুন লেগেছে। রোববার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষ জানায়, স্থানীয় কিছু বসত বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এম জি