বিশ্বে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ২৮৮ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৭ লাখ ৩ হাজার ৬৫৭ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭১ হাজার ৯৩১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৯ লাখ ১ হাজার ৬৬৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৪১ জন।
আজ সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ৪২ হাজার ৭৯০ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২৬৩ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।
এনজে