
প্রথম প্রান্তিকে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২৩ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৩৪ দশমিক ৭৮ শতাংশ।
কোম্পানিটির প্রথম প্রান্তিকের (নভেম্বর, ১৫ – জানুয়ারি, ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সানবিডি/ঢাকা/আহো