
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আবারও পর্যটক হয়রানির অভিযোগে দুজন ফটোগ্রাফারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, মো. মতিন হাওলাদার ও মো. গোলাম রাব্বি।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগী দুজন পর্যটক আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। পরে তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, সৈকতের প্রত্যেকটি পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক রয়েছে। কক্সবাজার বেড়াতে এসে কোনো পর্যটক হয়রানির শিকার হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিতে পারবেন।
এম জি