
বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা রাজধানীর কেরানীগঞ্জের ৪৯টি ডাইং কারখানার কার্যক্রম ১৫দিনের মধ্যে বন্ধ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী।
মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ উপজেলাধীন বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীসহ সংযুক্ত খাল-বিল, জলাশয় ও জলাধারের দখল-দূষণ ও নাব্যতা সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নদী দূষণ সবচেয়ে বড় সমস্যা। নদী বন্দরের ২৪০ কিলোমিটার এলাকা দখল দূষণ রোধকল্পে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব এলাকায় দূষণ হচ্ছে সেগুলো বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হবে।
এর আগে সকালে কেরানীগঞ্জ উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে নদী রক্ষা কমিটি (পরিবেশ ও বন) ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা সংরক্ষণ কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এম জি