গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই পৃথক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীর উদ্দীন।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় তিনটি গাড়ির সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে খুলনাগামী একটি মাছের খালি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলারের সংঘর্ষ হয়। এ সময় একটি মোটরসোইকেলে ধাক্কা লাগলে সেটি রাস্তার পাশের একটি ইজিবাইকের ওপর গিয়ে পড়ে। এতে অজ্ঞাত এক ব্যক্তি (৩৫) ঘটনাস্থলেই মারা যান।
পিকআপচাপায় মোটরসাইকেল আরোহী ফরহাদ শেখ (৩৮) গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বিকেল চারটার দিকে গোপালগঞ্জ সদরের সোনাকুড় এলাকায় রুবিয়া বেগম (৫৫) নামে এক নারী মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন।
সানবিডি/এমআর