পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক এস.এম আশরাফুল আলম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পরিচালক আশরাফুল আলমের কাছে কোম্পানির মোট ৬ কোটি ৬০ লাখ শেয়ার আছে। এর মধ্যে থেকে ১ লাখ শেয়ার বিক্রি করবেন এই পরিচালক।
ওয়ালটনের এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস