সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১০৮ কোটি ৪২লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাক ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ১০৭ কোটি ৮৮ লাখ ৬৩ হাজার টাকার।
৯৭ কোটি ৮০ লাখ ৮ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, ডেল্টা লাইফ, ইস্টার্ন হাউজিং, লাফার্জহোলসিম, সামিট এলায়েন্স পোর্ট, মালেক স্পিনিং এবং ম্যাকসন স্পিনিং লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস