
পূবালী ব্যাংক লিমিটেড ইন্টারনেট ব্যাংকিং/পাই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে ডেসকো বিল (প্রিপেইড ও পোস্টপেইড) প্রদানের জন্য ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মোঃ রবিউল আলম, উপ-মহাব্যবস্থাপক ও এডিসি বিভাগ প্রধান, পূবালী ব্যাংক লিমিটেড এবং ডেসকোর কোম্পানি সচিব ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় ডেসকোর গ্রাহকরা পূবালী ব্যাংক লিমিটেডের ইন্টারনেট ব্যাংকিং/ পাই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে তাদের প্রিপেইড ও পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিলটি রিয়েল টাইমে ডেসকো ডাটাবেজে আপডেট করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খ. জহিরুল ইসলাম, যুগ্ম সচিব ও নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব), ডেসকো; মোঃ মমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব), ডেসকো; ইঞ্জিনিয়ার শামীম আহসান চৌধুরী, প্রধান প্রকৌশলী (আইসিটি বিভাগ), ডেসকো এবং পূবালী ব্যাংক লিমিটেডের গুলশান কর্পোরেট শাখার প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ শাহিন শাহরিয়াসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএ