
ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে নারায়ণগঞ্জে সোহাগ (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (২৯ আগস্ট) সকালে জেলার ফতুল্লা উপজেলার সস্তাপুরের গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহেতের স্ত্রী রোমানা জানান, সোহাগ গার্মেন্টসে চাকরি করতেন। কিছু দিন আগে তার চাকরি চলে যায়। পরে সংসার চালানোর জন্য অনেকের কাছ থেকে ঋণ নেন তিনি।
তিনি আরও জানান, চাকরি না হওয়ার ঋণ পরিশোধও করতে পারছিলেন না সোহাগ। ঋণ নিয়ে চিন্তাগ্রস্ত ছিলেন তিনি। আজ সোমবার সকালে বাড়ির দরজার সামনে থাকা আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক দিপু বলেন, আজ সোমবার সকালে এ খবরে পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম জি