
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ঐক্য দেখে সরকার ভয় পেয়েছে। সরকার খালেদা জিয়াকে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করে। তাই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছেন না।
তিনি বলেন, ভীত হয়ে বিএনপির সভা-সমাবেশে হামলা করছে সরকার।
সোমবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির সমাবেশে পুলিশ নির্বাচারে গুলি করছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
এম জি