শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
জবির সমাজবিজ্ঞান বিভাগের নবীনবরন
প্রকাশিত - মার্চ ১৫, ২০১৬ ৬:৩৬ পিএম


বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ১১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, সামাজিক বিজ্ঞান বিভাগ বিশ্ববিদ্যালয়ের অগ্রগামীবিভাগগুলোর মধ্যে অন্যতম। এ বিভাগের শিক্ষার্থীদের সমাজের বিভিন্ন ধরনের সামাজিক অসঙ্গতি ও সমস্যা খুঁজে বের করতে হবে, একই সাথে সমস্যা সমাধানের পথ বের করতে হবে। এর মাধ্যমে বিভাগের সকলে সমাজে অগ্রগামী ভূমিকা পালন করতে পারবে।
তিনি আরো বলেন, আমাদের দেশে পৃথিবীর অন্য দেশগুলোর তুলনায় সামাজিক মাধ্যমে আত্মীয়তার বন্ধন অন্যতম। এ বিভাগের
শিক্ষার্থী ও শিক্ষকদের সামাজিক সমস্যা নিরূপণে আরো বেশি করে গবেষণা ও প্রকাশনা বিষয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।
এসময় তিনি এ বিভাগের শিক্ষার্থীরা তাদের সৃষ্টিশীলতার মধ্য দিয়ে নিজেদের আরো পরিস্ফুটিত করে গড়ে তুলতে পারবে
বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম এবং সঞ্চালনা করেন বিভাগীয় শিক্ষার্থী সাদ্দাম হোসাইন ও শামীমা আফরিন।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সানবিডি/ঢাকা/ইসমাইল/জবি/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.