ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম হয়েছেন মাদরাসা শিক্ষার্থী আফরিনা আক্তার।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত ২০২১-২০২২ শিক্ষাবর্ষের সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ দুপুরে প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার শতকরা ৬৬ দশমিক ২২ শতাংশ। মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হয়েছে।
এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মাদরাসা শিক্ষার্থী আফরিনা আক্তার। মোট ১২০ নম্বরের মধ্যে আফরিনা আক্তার পেয়েছেন ১০৭ নম্বর। এছাড়া ১০৬ দশমিক ৮৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের মোহাম্মদ ফাহিম ব্যাপারী। ১০৫ দশমিক ১৮ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মাদরাসাশিক্ষার্থী মো. হাবিবউল্লাহ।
তিনি জানান, শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার ফল দেখতে পারবেন।
সানবিডি/এমআর