পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এক উদ্যোক্তা দুই কোটি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উদ্যোক্তা মাকসুদুর রহমানের কাছে কোম্পানিটির দুই কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৭৩৯টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি দুই কোটি চার লাখ ৯০ হাজার ৫৮৪টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস