
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদরাসাছাত্র হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জান্নাতি বেগম ওরফে শাবনুর ও সিদ্দিক আলী। নিহত ছাত্রের নাম আরিফুর রহমান খোকন ওরফে আকাশ।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল জানান, আজ বুধবার দুপুরে চার আসামির মধ্যে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলার অপর দুই আসামি সুমন ও সাবিনা অপ্রাপ্ত বয়স্ক হওয়ার তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
এম জি