
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটিতে স্কয়ার ফ্যাশন ইয়ার্নস লিমিটেড নামের একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আজ সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।
স্কয়ার ফ্যাশন ইয়ার্নস লিমিটেডের মানবসম্পদ কর্মকর্তা সাইমন নকরেক বলেন, ‘অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানি না ঘটলেও প্রায় ১০০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।’
শ্রীপুর ফায়ার স্টেশনের অফিসার ইফতেখার হোসেন রায়হান বলেন, ‘আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’
এএ