পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ ফান্ডের সোমবার শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ফান্ডগুলো হলো: আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার ফান্ড ১১ টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে ফান্ড ১১টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে সোমবার লেনদেন স্থগিত রাখবে ফান্ড ১১ টি। মঙ্গলবার ফান্ড ১১টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস