
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩৫) নামে একজন ট্রাকচালক ও আহাদ মিয়া (২৭) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুরে অবস্থিত বাদশাহ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
তারা দুজনই যশোর জেলার বাসিন্দা।
জানা গেছে, আজ সোমবার দুপুরে সিলেট থেকে ঢাকাগামী বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বালুবাহী ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো ও দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে।
এম জি