গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৮ অপরিবর্তিত আছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে ৩৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ১৩ হাজার ৯৪ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
এম জি