
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে ৯টার দিকে উপজেলার নওখৈর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুই ভ্যানচালক হলেন হলেন- নওখৈর গ্রামের মহির উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুল মাবুদ (৩০)।
ওসি মোসলেম উদ্দিন জানান, গ্রামের মহির উদ্দিনের বাসায় সেপটিক ট্যাংকের সাটার খুলতে ভেতরে নামেন হেড মিস্ত্রি আলতাফ হোসেন। তিনি সেপটিক ট্যাংকের ভেতর থেকে চিৎকার করতে শুরু করলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ভ্যানচালক তাকে উদ্ধার করতে যান। তারা সেপটিক ট্যাংকের ভেতরে নামলে দুই ভ্যানচালক অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই দুই ভ্যানচালক মারা যান।
তিনি আরো জানান, হেড মিস্ত্রি আলতাফকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এম জি