
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালীকে স্মরণ করা হয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ বিভিন্ন হল, রাবি বঙ্গবন্ধু পরিষদ, পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পু®পস্তবক অর্পণ করে। এরপর উপাচার্য ওই হলে স্থাপিত বঙ্গবন্ধু গ্যালারি ও পাঠাগারের উদ্বোধন করেন।
সকাল সোয়া ৮টায় শিশু-কিশোরদের একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ৮টায় শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সেখানে উপাচার্য স্কুলের শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন। এছাড়া সারাদিন আলোচনা সভা, কেক কাটা, ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও দোয়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে বেলা ১২টার দিকে ক্যাম্পাসে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, যুগ্ম সম্পাদক শাহানুর শাকিল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস