
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় সরকারী ও আওয়ামীলীগের উদ্যোগে পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের উদ্যেগে উপজেলা সদরে র্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, মুক্তিযোদ্ধা আ. রইচ সেনিয়াবাত, আওয়ামীলীগ নেতা মো. রুস্তুম সেরনিয়াবাত, আ. সাত্তার মোল্লা, গিয়াস উদ্দিন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন সেরনিয়াবাত প্রমুখ।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। পরে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সানবিডি/ঢাকা/অপূর্ব/এসএস