খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি শুক্রবার রাতে এ তথ্য জানান।
নিহতরা হলেন মো. নাজমুল মলঙ্গী ও মো. এনামুল মলঙ্গী। তারা সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে।
এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকালে ভারি বৃষ্টি শুরু হয়। এ সময় কয়েক দফা বজ্রপাত হয়। নাজমুল ও এনামুল বাড়ির কাছাকাছি রাস্তায় ছিলেন। হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
এনজে