
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করার জন্য রাতে তাঁর হেয়ার রোডের বাসায় গেছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ও সাবেক অর্থসচিব ফজলে কবির।আজ সকালে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন।দিনভর বাসায় বিশ্রাম নেয়ার পর রাতে তিনি অর্থমন্ত্রীর বাসভবনে গেলেন।
আগামীকাল শুক্রবার তাঁর দেশে ফেরার কথা থাকলেও গভর্নর হিসাবে নিয়োগ পাওয়ার পর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করে তিনি একদিন আগেই দেশে ফেরেন।বাংলাদেশ ব্যাংকে কাজ শুরু করার আগে দিক নির্দেশনার জন্যই অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন নতুন গভর্নর।দেশের আসার পরই তিনি অর্থমন্ত্রীর সাক্ষাৎ পাওয়ার জন্য চেষ্টা করে আসছিলেন বলে জানা গেছে।
সানবিডি/ঢাকা/আহো