
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় পরিবারের সদস্যরা তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলো-উপজেলার চারুলিয়া গ্রামের ছানোয়ার হোসেনর ছেলে তানিম হোসেন (৭) ও মেয়ে মানোয়ার খাতুন (৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে পরিবারের সকলের অজান্তে পার্শ্ববর্তী টিপু মাস্টারের পুকুরে গোসল করতে যায় তানিম ও মানোয়ারা। এরপর বিকাল পর্যন্ত হদিস না পেয়ে তাদেরকে খুঁজতে থাকে স্বজনরা। পরে সন্ধ্যায় পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে পরিবারের সদস্য ও এলাকাবাসী মিলে ভাই-বোনের লাশ উদ্ধার করে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সানবিডি/ঢাকা/আহো