পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ন্যাশনাল টি দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম আলোতে কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য ক্যাপিটাল ইস্যু নিয়ে খবর প্রকাশিত হয়।৭ সেপ্টেম্বর ডিএসই ন্যাশনাল টি কোম্পানিকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায়। কোম্পানিটি ইতোমধ্যে শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি সংক্রান্ত একটি খবর নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে।
কোম্পানিটি জানিয়েছে পত্রিকায় প্রকাশিত খবরটি ভিন্ন, ন্যাশনাল টির প্রকাশিত তথ্য থেকে। প্রকাশিত সংবাদের সাথে কোম্পানির কোনো যোগাযোগ নেই।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস