
কুমিল্লার চান্দিনায় শাহ আলম নামে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন মা ফিরোজা বেগমও। শুক্রবার ভোররাত সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধেরেরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহআলম ওই গ্রামের শহিদের ছেলে।
জানা গেছে, ভোররাতে গ্রামের মিয়া বাড়িতে গেল শাহ আলমকে চোর সন্দেহে বেঁধে রাখা হয়। পরে স্থানীয় কয়েকজন বেধড়ক পেটাতে থাকলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শাহ আলমের বিরুদ্ধে এর আগে চুরিসহ নানা অভিযোগ রয়েছে বলে জানান তিনি।
সানবিডি/ঢাকা/আহো